আরও দেখুন
শুক্রবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের জন্য পরিষেবা ও উৎপাদন খাতভিত্তিক 'পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স' (PMI) প্রকাশিত হবে। জার্মানি, ইইউ এবং যুক্তরাজ্যের ক্ষেত্রে এই প্রতিবেদনগুলো বেশ গুরুত্বপূর্ণ; তাই ইউরোপীয় ট্রেডিং সেশনে বেশ সক্রিয় ট্রেডিং দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে S&P বিজনেস অ্যাক্টিভিটি সংক্রান্ত সূচকগুলোর গুরুত্ব কিছুটা কম, কারণ দেশটিতে ISM সূচকও প্রকাশিত হয়, যা মার্কেটে অধিক প্রভাব ফেলে। এছাড়া, যুক্তরাজ্যে আজ খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হবে।
শুক্রবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত কমিটির সদস্য সিপোলোন এবং মন্ট্যাগনারের বক্তব্যের কথা উল্লেখ করা যেতে পারে; তবে ক্রিস্টিন লাগার্ড এ সপ্তাহেই বক্তব্য রেখেছেন এবং তাঁর বক্তব্য থেকে ট্রেডাররা নতুন কোনো তথ্য পায়নি। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ এবং ইসিবির বৈঠক অনুষ্ঠিত হবে, তাই আজ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আর্থিক নীতিমালার বিষয়ে মন্তব্য করবেন সেই সম্ভাবনা খুবই কম। ইসিবি এবং ফেডারেল রিজার্ভ—উভয় কেন্দ্রীয় ব্যাংকই মূল সুদের হার অপরিবর্তিত রাখবে সেই সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ এবং ডিসেম্বরের বৈঠকে আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার প্রত্যাশা রয়েছে।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। একই সঙ্গে বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে হামলা শুরু করতে পারে, কারণ তেহরানের সঙ্গে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আমাদের কাছে যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের চেয়ে এই পরিস্থিতিটিই বেশি সম্ভাব্য বলে মনে হচ্ছে। অন্যদিকে, ইরানও এই অঞ্চলের মার্কিন মিত্রদের ওপর পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
চলতি সপ্তাহের শেষদিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের কিছুটা সক্রিয় ট্রেডিং দেখা যেতে পারে, যেহেতু আজ বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। আজ ইউরো 1.1198–1.1218 এরিয়ায় এবং পাউন্ড 1.3380–1.3386 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।