empty
 
 
05.10.2026 09:23 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৫ অক্টোবর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1243-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.1261-এর লেভেলের টেস্টের সময় MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল, যার ফলে এই পেয়ারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত হয় এবং 20 পিপসের মুভমেন্ট দেখা যায়।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা মূল ভিত্তিটিকে দুর্বল করে দেয় এবং ইউরোর ট্রেডাররা এই সুযোগ কাজে লাগায়। সেপ্টেম্বরে কর্মসংস্থান বৃদ্ধির হার গত বারো মাসের গড়পরতার চেয়ে অনেক নিচে নেমে যায় এবং আগের দুই মাসের প্রতিবেদনে সংশোধনী আনার ফলে পরিস্থিতির নেতিবাচক দিকটি আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেদনটির অভ্যন্তরীণ চিত্রটি বেশ তাৎপর্যপূর্ণ: বেকারত্বের হার নির্দিষ্ট সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু নতুন কর্মী নিয়োগের হার প্রায় থমকে গিয়েছিল এবং গড় ঘণ্টা-প্রতি আয়ের প্রবৃদ্ধিও ধীর হয়ে পড়েছিল। চেয়ারম্যান ওয়ার্শের নেতৃত্বে মূল্যস্ফীতির স্থিতিশীলতার ওপর নিবদ্ধ ফেডারেল রিজার্ভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত।

তবে শুক্রবারের কারেকশনের পর আজ ইউরোর জন্য দিনটি নেতিবাচকভাবে শুরু হয়েছে; বিশেষ করে ফ্রান্স ও স্পেনের রাজনৈতিক ও রাজস্ব-সংক্রান্ত ঝুঁকি নিয়ে নেতিবাচক প্রভাবের জেরে ইউরোর দর ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন লেভেলে নেমে গেছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার তুলনামূলকভাবে বেশি থাকা সত্ত্বেও এই চাপ সৃষ্টি হয়েছে।

ইউরোজোনে আজ প্রকাশিতব্য অর্থনৈতিক প্রতিবেদনগুলো অন্যান্য সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চূড়ান্ত 'সার্ভিস' ও 'কম্পোজিট' পিএমআই সূচকগুলোর ফলাফল থেকে বোঝা যাবে শরতের শুরুতে অর্থনৈতিক কার্যক্রম কতটা স্থিতিশীল ছিল; সেনটিক্স বিনিয়োগকারী-আস্থা সূচকটি প্রতিফলিত করবে যে বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে এই অঞ্চলের পরিস্থিতিকে কীভাবে দেখছেন (যা রাজনৈতিক পরিস্থিতির প্রতি সংবেদনশীল); এবং উৎপাদক মূল্য সূচক এই অঞ্চলের মুদ্রাস্ফীতির সামগ্রিক চিত্রে নতুন মাত্রা যোগ করবে, কারণ জ্বালানির উচ্চমূল্যের ফলে শিল্পোৎপাদন খরচ বেড়ে তা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। সামগ্রিকভাবে আসন্ন প্রতিবেদনগুলোর ফলাফল সন্তোষজনক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেপ্টেম্বরের প্রতিবেদনের ফলাফল সংশোধন করে ঊর্ধ্বমুখী করা হলে ইউরোর মূল্য কিছুটা স্থিতিশীল হতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1221-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1196-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1221-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1179-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1196 এবং 1.1221-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1179-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1139-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1196-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1179 এবং 1.1139-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.