আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 155.98-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করিনি।
দিনের দ্বিতীয়ার্ধে ট্রেডাররা NFIB স্মল বিজনেস অপ্টিমিজম ইনডেক্স এবং যুক্তরাষ্ট্রের ভোক্তা ঋণ সংক্রান্ত প্রতিবেদনের ওপর মনোযোগ দেবে। যদিও এই সূচকগুলোর গুরুত্ব বেশ কম, তবুও আমার মতে, এগুলোর ইতিবাচক ফলাফল মার্কিন ডলারকে বাড়তি সহায়তা দিতে পারে এবং এটির সকালের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও দীর্ঘায়িত করতে পারে—যে প্রবণতাটি মূলত ব্যাংক অফ জাপান কর্তৃত কারেন্সি মার্কেটে সরাসরি হস্তক্ষেপ থেকে সরে আসা এবং জিডিপি প্রতিবেদনের ইতিবাচক প্রভাবের আগেই এই পেয়ারের মূল্যে প্রতিফলিত হওয়ার পর শুরু হয়েছিল। তবে, আমি এই কারেন্সি পেয়ারের মূল্যের বড় ধরনের উত্থান আশা করছি না; কারণ আমার মতে, ১৮ই সেপ্টেম্বর সুদের হার বৃদ্ধির জোরালো প্রত্যাশাই এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মূল চালিকাশক্তি। আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের তুলনামূলকভাবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিবেদনও এই বিদ্যমান প্রবণতার বিপরীতে এই পেয়ারের খুব বেশি মূল্য বৃদ্ধি ঘটাতে হিমশিম খাবে। এ কারণেই আমি মনে করি না যে যুক্তরাষ্ট্রের স্বল্প গুরুত্বসম্পন্ন কোনো প্রতিবেদন USD/JPY-এর মূল্যের বর্তমান প্রবণতা বদলে দিতে পারবে; কারণ ব্যাংক অফ জাপানের নীতিগত অবস্থানের পরিবর্তন এবং জাপানি ইয়েনের প্রতি প্রত্যক্ষ সহায়তা—এ বিষয়গুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে। আমার দৃষ্টিতে, ইয়েনের বিপরীতে মার্কিন ডলার ক্রেতাদের এখনও পুনরায় কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখতে হবে, তাই এই পেয়ারের মূল্যের উত্থানের প্রচেষ্টা দ্রুতই মোমেন্টাম হারিয়ে ফেলতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 154.81-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 154.48-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 154.81-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। আজ USD/JPY পেয়ারের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে, তবে এই সম্ভাবনা সীমিত বললেই চলে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 154.11-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 154.48 এবং 154.81-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 154.11-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 153.73-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ জাপানের কেন্দ্রীয় ব্যাংক কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ চালালে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 154.48-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 154.11 এবং 153.73-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।