empty
 
 
27.07.2026 08:16 AM
২৭ জুলাই কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

This image is no longer relevant

সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানিতে আজ জুলাই মাসের বিজনেজ ক্লাইমেট সূচক প্রকাশিত হবে, যেটিকে আমরা 'গুরুত্বপূর্ণ' হিসেবে আখ্যায়িত করতে পারি না। যুক্তরাষ্ট্রে জুন মাসের ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত একটি তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনটির ফলাফল মার্কেটে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রইয়েছে, কিন্তু একই সাথে, ট্রেডাররা এখন খুব কমই সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে মনোযোগ দিচ্ছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

সোমবার কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই, তবে এই সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে গত সপ্তাহে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইসিবির বৈঠক এবং এর ফলাফল আবারও উপেক্ষা করা হয়েছে, কারণ তা ইউরোর মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল। এই মাসে ব্যাংক অফ ইংল্যান্ড বা ফেড কেউই মূল সুদের হার পরিবর্তন করতে চায় না; তবে, ট্রেডাররা এই বৈঠকের ফলাফলকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। ইউরোর বিপরীতে মার্কিন ডলার নেসজ ভালো অবস্থানে আছে, তাই ফেডের বৈঠকটি ইউরোর জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্যের বাড়তি স্থিতিশীলতা দেখা যাচ্ছে, তাই বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার বিকেলে কী ঘটে তা ট্রেডাররা পর্যবেক্ষণ করতে পারে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমাগত এক অনাকাঙ্ক্ষিত দিকে মোড় নিচ্ছে। আরও একবার যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘিত হয়েছে; যুক্তরাষ্ট্র ও ইরান দেড় সপ্তাহ ধরে পুনরায় লড়াই শুরু করেছে এবং বর্তমানে কোনো আলোচনা চলছে না। হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং ইয়েমেনি হুথিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, যা সম্ভবত লোহিত সাগরের ওপর অবরোধের আশঙ্কা থেকে করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যা নতুন করে তেলের মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে।

উপসংহার:

চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে, 1.1377-1.1461-এর সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারির দিকে ইউরোর ট্রেডিং অব্যাহত থাকতে পারে, অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। আজ ইউরো 1.3319-1.3331 এরিয়া থেকে এবং ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 এরিয়া থেকে ট্রেড করা যাবে। উভয় কারেন্সি পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা আবারও কম থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.