আরও দেখুন
24.04.2026 10:51 AMXAU/USD পেয়ারের মূল্য বর্তমানে $4700-এর সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি অবস্থান করছে এবং বুলিশ প্রবণতা বজায় রাখার প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টানাপোড়েন তীব্র হওয়ায় এবং শান্তি প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় মার্কেটে অস্থিতিশীলতা অব্যাহত আছে। পাশাপাশি জ্বালানি সরবরাহে বিঘ্নতা সৃষ্টি হলে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি বাড়বে—যা ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নমনীয় করার প্রত্যাশা সীমিত করেছে, মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটিয়েছে এবং মূল্যবান ধাতু স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে।
মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধ চালু রাখায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বজায় আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই কার্যক্রমকে একরকম যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। একই সময়ে মূল আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে পুরোদমে যুদ্ধবিরতি কেবল তখনই অর্থবহ হবে, যদি নৌবন্দরের ওপর আরোপিত অবরোধ না থাকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে মাইন বসাতে চাওয়া যেকোনো জাহাজ ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এই ধরনের পরিস্থিতি সার্বিকভাবে ভূ-রাজনৈতিক উত্তেজনার হ্রাসের সম্ভাবনা কমিয়ে দিয়েছে এবং রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়িয়েছে এবং স্বর্ণের ওপরও চাপ বাড়িয়েছে।
একই সঙ্গে প্রধান পরিবহন রুটে জ্বালানি সরবরাহে চলমান বিঘ্নতা জ্বালানি তেলের উচ্চ মূল্য বজায় রাখছে। এতে দ্রুতই বৈশ্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগ বেড়েছে এবং ফেডারেল রিজার্ভসহ প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোকে কঠর আর্থিক নীতিমালা গ্রহণে প্ররোচিত করতে পারে। বর্তমানে ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ী ফেড ২০২৬ সালে সুদের হার মাত্র একবার 25 বেসিস পয়েন্ট হারে কমাতে পারে। এমন পরিস্থিতি মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বৃদ্ধি করে ও মার্কিন ডলারের পক্ষে সহায়ক এবং সুদ প্রদান না করা অ্যাসেট যেমন স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে স্বর্ণের আরও দরপতনের সম্ভাবনা বেড়েছে।
মার্কিন অর্থনৈতিক ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবারে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে সংশোধিত কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে। তবু ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটই মার্কেটের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়ে স্বর্ণের ট্রেডিংয়ের সুযোগ প্রদান করতে পারে। তবে এই মুহূর্তের মৌলিক প্রেক্ষাপট নির্দেশ করছে যে XAU/USD পেয়ারের দরপতনের সম্ভবনাই বেশি। সুতরাং কারেকশনের অংশ হিসেবে যেকোনো ঊর্ধ্বমুখী প্রবণতা বিক্রির সুযোগ হিসেবে দেখা যেতে পারে এবং সাধারণভাবে তা স্বল্পস্থায়ী হবে।
টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, যদি স্বর্ণের মূল্য আবার ২০-দিন ও ১০০-দিনের SMA ব্রেক করে উপরে ওঠে, তাহলে ক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারে। তবে অসিলেটরগুলো ইতোমধ্যে নেগেটিভ জোনে চলে যাওয়ায় মার্কেটে বিক্রেতাদের আধিপত্য পরিলক্ষিত হচ্ছে। স্বর্ণের মূল্য $4645 লেভেলে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলে দ্রুতই আরও দরপতন হতে পারে এবং স্বর্ণের মূল্য $4500-এর সাইকোলজিক্যাল লেভেলের দিকে নেমে যেতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।


