যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1756 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 30 পিপসেরও বেশি হ্রাস পেয়।
মার্কিন খুচরা বিক্রয় সূচক 1.7% বৃদ্ধির মাধ্যমে প্রত্যাশা ছাড়িয়ে গেছে, যা দিনের দ্বিতীয়ার্ধে মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের প্রতি সংবেদনশীলতার কারণে খুচরা বিক্রয় সূচক প্রায়ই অর্থনীতির সামগ্রিক অবস্থার একটি নির্ভরযোগ্য সূচক হিসেবে বিবেচিত হয়। প্রকাশিত ফলাফল অপ্রত্যাশিতভাবে ইতিবাচক ছিল। তবু খুচরা বিক্রয় সূচকের সহায়তায় মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘস্থায়ী হয়নি—এশিয়ান ট্রেডিং সেশনের সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্পর্কিত ইতিবাচক খবর প্রকাশের পর ইউরোর চাহিদা বেড়ে যায়।
আজ মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বিবৃতির পাশাপাশি, মার্কেটের ট্রেডাররা ইউরোজোনে প্রকাশিতব্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ওপরও নজর রাখবেন। বিশেষ মনোযোগ থাকবে ভোক্তা আস্থা সংক্রান্ত প্রতিবেদনের উপর। ঐতিহ্যগতভাবে এই সূচকটি বর্তমান পরিস্থিতি এবং ভোক্তা চাহিদার ভবিষ্যৎ পূর্বাভাস মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। এই সূচকের পতন ঘটলে তা ইউরোর ওপর চাপ সৃষ্টি করতে পারে। একই সময়ে বুন্দেসব্যাংকের মাসিক প্রতিবেদন প্রকাশিত হবে, যাতে ইউরোজোনের বৃহত্তম অর্থনীতি জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিশ্লেষণ ও মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে। এই প্রতিবেদনে সাধারণত নেতৃস্থানীয় খাতগুলোর বিস্তারিত পর্যালোচনা, মুদ্রাস্ফীতির ঝুঁকি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ প্রবণতার পূর্বাভাস অন্তর্ভুক্ত থাকে। এই প্রতিবেদনে থাকা তথ্যগুলো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কিত সিদ্ধান্তের ব্যাপারে ট্রেডারদের প্রত্যাশাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1790-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1759-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1790-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1738-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1759 এবং 1.1790-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1738-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1710-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1759-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1738 এবং 1.1710-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
চার্টে কী আছে:
হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।