empty
 
 
25.03.2026 11:52 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২৫ মার্চ। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্য়ের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1582 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত হয়েছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 25 পিপস হ্রাস পেয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এখনও মার্কেটে ব্যাপক প্রভাব বিস্তার করছে। এক প্রতিবেদনে জানা গেছে যে আমেরিকা ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে—তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে বলে বলা হচ্ছে—যা ইউরোর জন্য সহায়ক হিসেবে কাজ করছে। তবে ট্রাম্পের কর্মকান্ড এই খবরের আশাবাদে পানি ঢেলে দিয়েছে: ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩,০০০ মার্কিন প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা সংক্রান্ত প্রতিবেদন চলমান যুদ্ধের তাৎক্ষণিক সমাধানের ইঙ্গিত দেয় না। বরং এটি সামরিক উত্তেজনা আরও বাড়ার বা অন্ততপক্ষে অঞ্চলটিতে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি বজায় রাখার অভিপ্রায়ের প্রতীক হতে পারে। এ ধরনের অস্পষ্ট পরিস্থিতি মার্কেটে অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে।

আজ জার্মানিতে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে বলে প্রত্যাশা করছি—বিশেষত IFO ইনস্টিটিউটের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন ও ভবিষ্যৎ পূর্বাভাস। বিজনেস ক্লাইমেট ইনডেক্স ও সেইসাথে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন ও ভবিষ্যৎ পূর্বাভাস একত্রে জার্মানির শিল্পখাতের পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত ধারণা দেয়। এই সূচকগুলোর ইতিবাচক ফলাফল অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে, যেখানে অবনতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থরতার আশঙ্কা বাড়াবে—যা ইউরোর মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের ভাষণের দিকেও নজর দেয়া উচিত। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইসিবির প্রধানের বক্তব্য়ে ভবিষ্যৎ আর্থিক নীতিমালা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংকেত প্রদান করা হতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1622-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1600-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1622-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য শক্তিশালীভাবে বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1582-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1600 এবং 1.1622-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1582-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1562-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1600-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1582 এবং 1.1562-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.