empty
 
 
25.04.2024 05:58 AM
EUR/USD পেয়ারের পূর্বাভাস, ২৫ এপ্রিল।.ইউরোর মূল্য বাড়তেও পারে আবার কমতেও পারে

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

EUR/USD পেয়ারের মূল্য প্রায় হরিজন্টাল চ্যানেলের ভিতরে মুভমেন্ট প্রদর্শন করছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটিকে ইতিপূর্বে অ্যাসেন্ডিং চ্যানেল হিসাবে বিবেচনা করা হত। যেহেতু শেষ বাউন্সটি চ্যানেলের নিম্ন সীমানা থেকে ঘটেছে, তাই কয়েকদিন ধরে এই পেয়ারের মূল্য বেড়ে উপরের সীমানার দিকে যাচ্ছে। এখন, এই পেয়ারের মূল্য এই চ্যানেলের নিচের সীমানার দিকে নেমে যেতে পারে কারণ মূল্য এই চ্যানেলের উপরের সীমানা থেকে বাউন্স করেছে। গতকালের মুভমেন্ট সম্ভবত যৌক্তিক ছিল। এ সপ্তাহের শুরুর দিনগুলোতে মার্কেটের ট্রেডাররা জার্মানি, ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যকলাপ সংক্রান্ত বেশ কয়েকটি অনুরণিত প্রতিবেদন হাতে পেয়েছে। তবে গতকাল, শুধুমাত্র স্বল্প গুরুত্বসম্পন্ন আইএফও সূচক এবং মার্কিন ডিউরেবল গুডস অর্ডারের সংক্রান্ত একটি মোটামুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যাইহোক, এই সূচকের মানগুলো প্রায় সম্পূর্ণরূপে পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে ছিল, তাই মার্কেটের ট্রেডারদের প্রতিক্রিয়া জানানোর মতো কিছুই ছিল না। এবং আমরা প্রায় 40 পিপসের অস্থিরতাসম্পন্ন আরেকটি দিন কাটিয়েছি...

প্রযুক্তিগত চিত্র অনুযায়ী, এই পেয়ারের মূল্য চ্যানেল দ্বারা নির্দেশিত ঊর্ধ্বমুখী কারেকশন করতে থাকে। এই প্রবণতা কিছু সময়ের জন্য অব্যাহত থাকতে পারে, তবে এখনও মাঝারি মেয়াদে ইউরোর দরপতনের সম্ভাবনা রয়েছে। এমনকি নিম্নমুখী প্রবণতার মধ্যেও মার্কেটের ট্রেডাররা ক্রমাগত এই পেয়ার বিক্রি করছে না।

বুধবার কোন ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। আমাদের দৃষ্টিকোণ থেকে, এটি আসলে ভাল কারণ এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা কম ছিল, এবং এমনকি যদি কোন সিগন্যাল তৈরিও হতো, তাহলে কোনো লাভের আশা করা বেশ কঠিন হতো। মনে রাখবেন যে ইউরো এই মুহূর্তে প্রায় ফ্ল্যাট ট্রেড করছে। চ্যানেলে একটি ছোট ঊর্ধ্বগামী ঢাল দেখা যাচ্ছে। ফ্ল্যাট মার্কেটে ট্রেড করা সবসময় কঠিন এবং অলাভজনক।

COT রিপোর্ট:

This image is no longer relevant

এই পেয়ারের সর্বশেষ COT রিপোর্ট ১৬ এপ্রিলে প্রকাশিত হয়েছিল। নন কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন বেশ কিছুদিন ধরেই বুলিশ রয়েছে। মূলত, মার্কেটে লং পজিশনের সংখ্যা শর্ট পজিশনের চেয়ে বেশি। যাইহোক, একই সময়ে, সাম্প্রতিক মাসগুলিতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের (লাল লাইন) সংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের (নীল লাইন) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এই ইঙ্গিত দেয় যে মার্কেট সেন্টিমেন্ট নেতিবাচক হয়ে যাচ্ছে, কারণ স্পেকুলেটররা ইউরোর বিক্রি অব্যাহত রেখেছে। উপরন্তু, আমরা ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে সমর্থন করতে পারে এমন কোনো মৌলিক কারণ দেখতে পাচ্ছি না, যখন প্রযুক্তিগত বিশ্লেষণও ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। সাপ্তাহিক চার্টে তিনটি ডিসেন্ডিং ট্রেন্ড লাইন নির্দেশ করে যে দরপতন অব্যাহত রাখার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বর্তমানে, লাল এবং নীল লাইনগুলো একে অপরের দিকে অগ্রসর হচ্ছে (যা মূল্যের উত্থানের পরে প্রবণতা বিপরীতমুখী হওয়ার দিকে নির্দেশ করে)। অতএব, আমরা বিশ্বাস করি যে ইউরোর মূল্য আরও কমবে। গত সপ্তাহের রিপোর্টি অনুযায়ী, নন-কমার্শিয়াল গ্রুপের লং পজিশনের সংখ্যা 3,500 বেড়েছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 21,500 বেড়েছে। সেই অনুযায়ী, নেট পজিশনের সংখ্যা 21,500 কমেছে। সামগ্রিকভাবে, ইউরোর এবং এটির নেট পজিশনের সংখ্যা উভয়েরই পতন অব্যাহত রয়েছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের বাই কন্ট্র্যাক্টের সংখ্যা সেল কনট্র্যাক্টের সংখ্যার চেয়ে মাত্র 12,000 বেশি (আগের সপ্তাহে 32,700 ছিল)।

EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

1-ঘণ্টার চার্টে, EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে কিন্তু এখন এক সপ্তাহ ধরে ফ্ল্যাট ফেজ রয়েছে। যেহেতু 2024 সালে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, তাই মার্কিন ডলারের মূল্য অন্তত আরও কয়েক মাস বাড়তে পারে এবং এই প্রবণতা চলমান থাকতে পারে। অতএব, আমাদের বর্তমান কারেকশনের সমাপ্তির জন্য অপেক্ষা করা উচিত, পরে, ট্রেডাররা এই পেয়ার বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। 1.00-1.02 রেঞ্জের লক্ষ্যমাত্রা আপাতত অপরিবর্তিত রয়েছে।

25 এপ্রিল, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.0530, 1.0581, 1.0658-1.0669, 1.0757, 1.0797, 1.0836, 1.0886, 1.0935, 1.1006, 1.1092, সেইসাথে সেনকৌ স্প্যান বি লাইন (1.0745) এবং কিজুন-সেন লাইন (1.0662) রয়েছে। ইচিমোকু সূচক লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় এটি বিবেচনা করা উচিত। যদি মূল্য 15 পিপস দ্বারা নির্ধারিত দিকে চলে যায় তবে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। যদি সিগন্যালটি ভুল বলে প্রমাণিত হয় তবে এটি আপনাকে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।

বৃহস্পতিবার, ইউরোপীয় ইউনিয়নে কোন উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রান্তিকের জিডিপির প্রতিবেদন এবং ইনিশিয়াল জবলেস ক্লেইমস প্রতিবেদন প্রকাশ করা হবে। মার্কেটের ট্রেডাররা জিডিপি প্রতিবেদনের ফলাফলের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে, কারণ এটিই এই প্রতিবেদনের প্রকাশিতব্য প্রথম অনুমান। কিন্তু শুধুমাত্র যদি পূর্বাভাসের মান (প্রান্তিক ভিত্তিতে 2.5%) থেকে প্রকৃত ফলাফলের উল্লেখযোগ্য বিচ্যুতি (অন্তত 0.2%) থাকে তাহলে ট্রেডারদের প্রতিক্রিয়া দেখা যাবে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.