empty
 
 
17.04.2024 08:07 AM
GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরিকল্পনা, ১৭ এপ্রিল: নতুন ট্রেডারদের জন্য সহজ পরামর্শ

মঙ্গলবারের ট্রেডের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1H চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার সাধারণভাবে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় ছিল এবং এমনকি মূল্য নিম্নমুখীও হয়েছে। যুক্তরাজ্য তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, তবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা তুলে ধরা কঠিন। দেশটির বেকারত্বের হার বেড়ে 4.2% হয়েছে, যদিও এটি 4.0% এর বেশি হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। পূর্বাভাসের সাথে সামঞ্জস্য রেখে গড় আয় 5.6% বৃদ্ধি পেয়েছে। এবং বেনিফিট ক্লেইমের সংখ্যা বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে কম ছিল। অতএব, আমরা নিশ্চিত করতে পারছি না যে এই প্রতিবেদনগুলো পাউন্ডের জন্য হতাশাজনক ছিল না কি বিপরীতভাবে, আশাব্যঞ্জক ছিল।

দিনের দ্বিতীয়ার্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনের মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছে। অবশ্যই, এই সমস্ত প্রতিবেদনগুলোর প্রভাবে মার্কেটে সামান্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো মার্কেটের সামগ্রিক প্রবণতা এবং সেন্টিমেন্টকে প্রভাবিত করেনি। তাই পাউন্ডের মূল্য আরও কমতে পারে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

5-মিনিটের টাইমফ্রেমে শুধুমাত্র একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল, এবং মূল্য 1.2457 লেভেলের কাছাকাছি ছিল। সিগন্যালটি সম্পূর্ণ নির্ভুল ছিল না, তবে উল্লেখযোগ্য পরিমাণ সামষ্টিক প্রতিবেদন প্রকাশের কারণে দিনের বেলায় মূল্য বেশ কয়েকবার বিপরীতমুখী হয়েছিল। সিগন্যালের গঠনের হওয়ার পরে, নতুন ট্রেডাররা শর্ট পজিশন নিয়ে মার্কেটে এন্ট্রি করতে পারে। সামগ্রিকভাবে, এই পেয়ারের মূল্য প্রায় 25-30 পিপস কমেছে। অন্য কোন সিগন্যাল তৈরি না হওয়ায় এই ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করা উচিত ছিল। অতএব, এটি থেকে সামান্য লাভ করা সম্ভব ছিল।

বুধবারে ট্রেডিংয়ের পরামর্শ:

প্রতি ঘণ্টার চার্টে, অবশেষে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা তৈরির জন্য প্রকৃত প্রযুক্তিগত ভিত্তি রয়েছে। মূল্য 1.2502 লেভেল অতিক্রম করার পরে, ট্রেডাররা পাউন্ডের উল্লেখযোগ্য দরপতনের আশা করতে পারে। মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট ব্রিটিশ পাউন্ডের চেয়ে অনেক বেশি পরিমাণে মার্কিন ডলারকে সমর্থন করে চলেছে। অতএব, আমরা শুধুমাত্র এই পেয়ারের মূল্যের নিম্নগামী মুভমেন্টের আশা করছি।

বুধবার, নতুন ট্রেডাররা 1.2502 লেভেলের নিচে নতুন সেল সিগন্যাল পেতে পারেন। 1.2457 লেভেলে আশেপাশে গতকালের সিগন্যালের উপর ভিত্তি করে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে। যাইহোক, আজ, পাউন্ডের মূল্যের মুভমেন্ট যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি প্রতিবেদনের উপর নির্ভর করবে, যা দুই ঘন্টার মধ্যে প্রকাশিত হবে। পাউন্ডের মূল্য এখনও বাড়তে পারে।

5M চার্টের মূল লেভেলগুলো হল 1.2270, 1.2310, 1.2372-1.2387, 1.2457, 1.2502, 1.2544, 1.2605-1.2611, 1.2648, 1.2691, 1.2725, 1.2787-1.2791। আজ যুক্তরাজ্যে কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচকের প্রতিবেদন প্রকাশিত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যা সরাসরি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মুদ্রানীতিকে প্রভাবিত করে, তাই মার্কেটে শক্তিশালী প্রতিক্রিয়া দেখা যেতে পারে৷ মার্চ মাসে মূল্যস্ফীতি কতটা কমবে তার উপর পাউন্ডের মূল্যের মুভমেন্ট নির্ভর করবে।

ট্রেডিংয়ের মূল নিয়মাবলী:

1) সিগন্যাল গঠন করতে কতক্ষণ সময় নেয় তার উপর ভিত্তি করে সিগন্যালের শক্তি নির্ধারণ করা হয় (রিবাউন্ড বা লেভেলের ব্রেকআউট)। যত দ্রুত এটি গঠিত হয়, সিগন্যাল তত শক্তিশালী হয়।

2) যদি ফলস সিগন্যালের উপর ভিত্তি করে নির্দিষ্ট লেভেলের কাছাকাছি দুটি বা ততোধিক পজিশন খোলা হয় (যা টেক প্রফিট শুরু করেনি বা নিকটতম লক্ষ্যমাত্রায় পৌছায়নি), তাহলে এই লেভেলে প্রাপ্ত পরবর্তী সমস্ত সিগন্যাল উপেক্ষা করা উচিত।

3) ফ্ল্যাট মার্কেটের সময়, যেকোন পেয়ারের একাধিক ফলস সিগন্যাল তৈরি হতে পারে বা কোন সিগন্যালের গঠন নাও হতে পারে। যাই হোক না কেন, ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়া মাত্র ট্রেডিং বন্ধ করাই ভালো।

4) ইউরোপীয় সেশনের শুরু থেকে মার্কিন ট্রেডিং সেশনের মাঝামাঝি সময়ে ট্রেডগুলো খোলা উচিত যখন সমস্ত পজিশন ম্যানুয়ালি ক্লোজ করতে হবে।

5) আপনি 30-মিনিটের টাইম ফ্রেমে MACD সূচক থেকে সিগন্যাল ব্যবহার করে ট্রেড করতে পারেন, তবে এটি শুধুমাত্র শক্তিশালী অস্থিরতার মধ্যে ব্যবহার করা উচিত এবং একটি স্পষ্ট প্রবণতা থাকতে হবে যা ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেল দ্বারা নিশ্চিত হওয়া উচিত।

6) যদি দুটি লেভেল একে অপরের খুব কাছাকাছি অবস্থিত হয় (5 থেকে 15 পিপস পর্যন্ত), সেগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে বিবেচনা করা উচিত।

চার্ট কীভাবে বুঝতে হয়:

সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হল সেই লেভেল যা কারেন্সি পেয়ার কেনা বা বিক্রি করার সময় লক্ষ্যমাত্রা হিসাবে কাজ করে। আপনি এই লেভেলগুলোর কাছাকাছি টেক প্রফিট সেট করতে পারেন।

লাল লাইন হল চ্যানেল বা ট্রেন্ড লাইন যা বর্তমান প্রবণতা প্রদর্শন করে এবং দেখায় যে এখন কোন দিকে ট্রেড করা ভাল হবে।

MACD নির্দেশক (14, 22, এবং 3) একটি হিস্টোগ্রাম এবং একটি সিগন্যাল লাইন নিয়ে গঠিত। যখন মূল্য এগুলো অতিক্রম করে, সেটি মার্কেটে এন্ট্রির একটি সিগন্যাল। ট্রেন্ড প্যাটার্ন (চ্যানেল এবং ট্রেন্ডলাইন) এর সাথে এই সূচকটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ ঘোষণা এবং অর্থনৈতিক প্রতিবেদন অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যেতে পারে এবং এগুলো একটি কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। অতএব, সেগুলোর প্রকাশের সময়, আমরা মূল্যের তীব্র ওঠানামা এড়াতে যতটা সম্ভব সাবধানে ট্রেড করার বা বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিই।

ফরেক্সে নতুন ট্রেডারদের মনে রাখা উচিত যে প্রতিটি ট্রেড লাভজনক হতে হবে না। একটি সুস্পষ্ট কৌশল এবং অর্থ ব্যবস্থাপনার বিকাশ হল দীর্ঘ মেয়াদে ট্রেডিংয়ে সাফল্যের চাবিকাঠি।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.